রাজধানীর ফার্মগেটে বাসের ধাক্কায় ক্রিকেটার নীরব খান শহীদের (৩২) মৃত্যু হয়েছে। তিনি কলাবাগান ক্রীড়াচক্রের প্রথম বিভাগের ক্রিকেটার ছিলেন।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেপরোয়া গতিতে এয়ারপোর্ট বঙ্গবন্ধু পরিবহন লিমিটেডের একটি বাস ফার্মগেট ফুটওভার ব্রিজের কাছে ক্রিকেটার শহীদুল ইসলামের মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে আহত হন। পেছনে থাকা তার বন্ধু আফজাল হোসেনও আহত হন।
খবর পেয়ে তেজগাঁও থানার পুলিশ ঘটনাস্থল থেকে শহীদুল ও আফজালকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহীদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। / ঢাপো
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: