আলোচিত পিলখানা হত্যা মামলার আসামি মো. গুলজার হোসেন (৬০) মারা গেছেন।
আজ শনিবার (২৮ অগাস্ট) ভোরে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন গুলজার হোসেন। অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী জানান, গুলজার হোসেন বিডিআর বিদ্রোহ মামলার আসামি ছিলেন। তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গুরুতর অসুস্থ হলে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ঢামেকে মর্গে রাখা হয়েছে। / কা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: