রাজধানী

ধর্ষণের অভিযোগে শেরেবাংলা নগর থানার এসআই গ্রেফতার

গুলশান থানা, ঢাকা
গুলশান থানা, ঢাকা

ধর্ষণের অভিযোগে শেরেবাংলা নগর থানার এসআই খাইরুল গুলশান থানায় গ্রেফতার হয়েছেন। আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে এক নারীর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে অভিযুক্ত এস আই খাইরুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, কিছুদিন আগে শেরে বাংলা নগর থানায় একটি মামলা করতে এসে বাদীর সাথে পরিচয় হয় এস আই খাইরুলের সাথে।

গতকাল সোমবার (৩০ আগস্ট) সকালে অফিসে যাওয়ার জন্য পান্থপথে দাঁড়িয়ে থাকলে মোটর সাইকেল নিয়ে বাদীর সামনে দাঁড়ায় এসআই খাইরুল।

পূর্বের মামলার বিষয়ে কাজ আছে জানিয়ে জোরপূর্বক বাদীকে মোটরসাইকে তুলে নিয়ে যায় নিকেতনের একটি হোটেলে। সেখানে বাদীকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তাকে চড়-থাপ্পড় মারার অভিযোগও করেছেন বাদী।

পরে বাসায় ফিরে পরিবারকে জানালে তার পরিবারের সদস্যরা গুলশান থানায় মামলা করে। / য

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ