রাজধানী

পরীমণি মামলার তত্ত্বাবধায়ক বাধ্যতামূলক অবসরে

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) শেখ ওমর ফারুক
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) শেখ ওমর ফারুক

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) শেখ ওমর ফারুককে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়েছে। একই সঙ্গে খাগড়াছড়ি জেলার মহালছড়ির ষষ্ঠ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ আবদুর রহিমকেও অবসরে পাঠানো হয়েছে।

বিসিএস (পুলিশ) ক্যাডারের এই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চিত্রনায়িকা পরীমণি, চলচ্চিত্র প্রয়োজক রাজ, মডেল পিয়াসা ও মৌ, ব্যবসায়ি ও বিতর্কিত রাজনীতিক হেলেনা জাহাঙ্গীরের মামলাসহ ১৮টি মামলার তদন্তভার পায় সিআইডি। সিআইডি ঢাকা মেট্রোর দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক এসব মামলা তদন্তের তত্ত্বাবধায়ক ছিলেন।

দুই কর্মকর্তার চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৫৪ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তবে তাদের কী কারণে অবসর দেওয়া হয়েছে তা প্রজ্ঞাপনে জানানো হয়নি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই দুই কর্মকর্তা বিধি মোতাবেক অবসরজনিত সব সুবিধা প্রাপ্য হবেন। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে এই আদেশ কার্যকর হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ