রাজধানী

ঢাকার সবুজবাগে নৌকাডুবি, যুবকের মৃত্যু

ডুবে মৃত্যু / Image: Internet
ডুবে মৃত্যু / Image: Internet

রাজধানী ঢাকার সবুজবাগে নৌকাডুবিতে ফারবিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দিনগত রাতে সবুজবাগ থানাধীন মানিক দিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতের বন্ধু আশরাফুল হোসেন হৃদয় বলেন, তারা ৬ বন্ধু মিলে শুক্রবার একসাথে ঘুরতে বের হন। তাদের অনেকেই চাকরিজীবী। সবুজবাগ থানাধীন মানিক দিয়া এলাকায় একটি পুকুরে নৌকায় চড়েন তারা। নৌকাটি এশার নামাজের পর পর কাত হয়ে উল্টে গেলে তারা সকলেই পানিতে পড়ে যান। আশরাফুল বলেন, আমরা তীরে ওঠতে পারলেও ফারবিন পারেনি।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। মৃতের বাড়ি যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ