রাজধানী

ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

হানিফ ফ্লাইওভার
হানিফ ফ্লাইওভার

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভোর পৌনে পাঁচটায় মৃত ঘোষণা করেন।

ওয়ারী থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) জানান, রাজধানী সুপার মার্কেট সংলগ্ন হানিফ ফ্লাইওভার থেকে নেমে ইউটার্ন নেওয়ার সময় ওই যুবকদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক ও আরোহী দুই জনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ