রাজধানী

ডাকাতির মামলায় সিআইডির এসআই আকসাদুদ রিমান্ডে

সিআইডির এসআই আকসাদুদ
সিআইডির এসআই আকসাদুদ

বিদেশগামী এক ব্যক্তিকে তুলে নিয়ে ছিনতাই ও ডাকাতির অভিযোগে রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় সিআইডি বরখাস্ত উপ-পরিদর্শক আকসাদুদ জামানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত এ আদেশ দেন।

এর আগে, এদিন আসামিকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। এরপর তার বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাই মামলার সুষ্ঠুতদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মাসুদুল ইসলাম। রাষ্ট্রপক্ষও একই দাবি জানান। তবে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, আসামি আকসাদুদ জামান সিআইডির ঢাকা মেট্রো (পূর্ব) বিভাগে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। ডিবি পরিচয়ে তিনি এক বিদেশগামী যাত্রীর কাছ থেকে পাঁচ হাজার ইউএস ডলার, দুই হাজার দিরহাম ও দুই হাজার টাকা, দুটি মোবাইলসহ কাপড়-চোপড় ভর্তি ব্যাগ ছিনিয়ে নেন। এ ডাকাতির অভিযোগে বুধবার (৮ সেপ্টেম্বর) রংপুরের মিঠাপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। লুটের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছিল। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ