রাজধানীর সবুজবাগে চোর সন্দেহে হাত-পা বেঁধে হৃদয় (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। পরে সবুজবাগ থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৩টায় মৃত ঘোষণা করেন।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের ভাষ্যে জানা যায়, মৃত যুবক হৃদয় নির্মাণাধীন একটি ভবনে চুরি করতে গিয়েছিল বলে দাবি ওই ভবনের ঠিকাদারের ভাই ও সিকিউরিটি গার্ডের। পরে তারা হৃদয়কে আটক করে হাত-পা বেঁধে পিটিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে।
এসআই আরও বলেন, আমরা তার নাম জানতে পারলেও কোনো ঠিকানা পাইনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। / ঢা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: