গ্যাসের পাইপলাইন সংস্কার কাজের জন্য রাজধানীর কিছু এলাকায় আজ রবিবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (১১ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস না থাকা এলাকাগুলোর মধ্যে আওরঙ্গজেব রোড, শের শাহপুরী রোড ও তাজমহল রোড রয়েছে। এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সিএনজিসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: