হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ২৫টি স্বর্ণের বারসহ ১জনকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।
বুধবার রাতের অভিযানে আটক মোহাম্মদ রিপনকে বিমানবন্দর থানায় পাঠানো হয়েছে। শুল্ক ফাকিঁ রোধে পরিচালিত অভিযানে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয় বলে জানায় ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার সানোয়ারুল কবীর।
আটক রিপন কুমিল্লার বাসিন্দা।
তার হাতে থাকা হুডি জ্যাকেটের হাতা থেকে ২ কেজি ৯০০ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়, যার মূল্য আনুমানিক দুই কোটি টাকা।
এ ঘটনায় বিমান বন্দর থানায় একটি মামলা রজু হয়েছে। / ডি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: