রাজধানী

হাতিরঝিলে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মোটরসাইকেল দূর্ঘটনা
মোটরসাইকেল দূর্ঘটনা

রাজধানী ঢাকার হাতিরঝিলে গাড়ির ধাক্কায় মনির হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাই টিভির অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি থানায়। তার বাবার নাম হাজিল উদ্দিন।

জানা যায়, হাতিরঝিল দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মনির। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ