রাজধানীর জুরাইন এলাকায় একটি বাসায় স্বামীর ছুরিকাঘাতে শিরীন আকতার (৪৩) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে তাকে এলোপাতাড়ি কোপানোর পর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনদের উদ্ধৃত করে পুলিশ জানায়, শিরিন ও লিটু দম্পত্তি দুই মেয়ে ও এক ছেলে নিয়ে জুরাইনের নতুন শ্যামপুর এলাকার বাসায় থাকতেন। সোমবার রাতে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী বাগিবতণ্ডা করেন।
একপর্যায়ে লিটু স্ত্রীকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। প্রতিবেশীরা তাকে উদ্ধারের চেষ্টা করেন। একপর্যায়ে শিরীনকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ স্বামী লিটু কাজীকে আটক করেছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: