রাজধানী

প্রতারণার অভিযোগে ধামাকা শপিংয়ের সিইওসহ ৩ জন গ্রেপ্তার

-
-

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের সিইওসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় গ্রাহকের দায়েরকৃত মামলায় ধামাকা শপিংয়ের সিইও সিরাজুল ইসলাম রানাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার সকালে র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে দুপুরে, রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফ করার কথা রয়েছে।

টাকা নিয়ে পণ্য সরবরাহ না করায় ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন এক ভুক্তভোগী ব্যবসায়ী। গেল ২৩ সেপ্টেম্বর ওই ব্যবসায়ী মামলা দায়ের করেন। সেই মামলাতেই সিরাজুল ইসলাম রানাসহ তিনজনকে গ্রেপ্তার করলো র‌্যাব। / ডি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ