রাজধানী

মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে প্রতারণার মামলা

-
-

প্রতারণা ও সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক মুফতি কাজী ইব্রাহীম-এর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেড এম রানা নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

আব্দুল লতিফ জানান, মুফতি কাজী ইব্রাহীম-এর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। জেড এম রানা নামে এক ব্যক্তি বাদী হয়ে ৪২০, ৪০৬ ও ৩৮৫ ধারায় মামলাটি করেন।

এর আগে সোমবার দিনগত রাত ২টার দিকে আটকের আগ মুহূর্তে একটি ভিডিও বার্তা দেন মুফতি কাজী ইব্রাহীম। এসময় তিনি আটকের প্রতিবাদ জানিয়ে ভিডিও বার্তায় বলেন, গত দুই সপ্তাহে সরকারের কল্যাণে, দেশের কল্যাণে বক্তব্য দিয়েছিলাম, সংগে সংগে একটি দেশের বিশেষ বাহিনী আমার বিরুদ্ধে লেগেছে।

ডিএমপি’র সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তরের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, গতকাল (সোমবার) রাতেও ফেসবুক লাইভে মুফতি ইব্রাহীম বাংলাদেশের মানুষকে হিন্দুস্তানের দালাল ও র'র এজেন্ট বলে প্রচার করেছেন। তিনি বিভিন্ন সময় করোনা নিয়ে মিথ্যা তথ্য প্রচার ও ধর্মীয় উসকানিমূলক বক্তব্য প্রচার করেছেন, যা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তিনি জিজ্ঞাসাবাদে সন্তোষজনক বক্তব্য দিতে না পারলে তার বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, মুফতি ইব্রাহীম-এর বক্তব্যের অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আলোচনা-সমালোচনাও হয়েছে। তিনি করোনাভাইরাসের টিকা আবিষ্কারের সূত্র দেওয়া থেকে শুরু করে বিজ্ঞানসহ নানান বিষয়ে বক্তব্য দিয়েছেন। / বাভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ