রাজধানী

মহানগর নাট্যমঞ্চের পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

মৃতদেহ উদ্ধার
মৃতদেহ উদ্ধার

রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ অক্টোবর) দুপুরে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান জানান, মৃত যুবকের নাম উজ্জ্বল (৩২)। তাঁর বাবার নাম জামাল। গুলিস্তান নাট্যমঞ্চ এলাকায় ভবঘুরে জীবনযাপন করতেন তিনি। গতকাল সকালে কয়েকজন মিলে নাট্যমঞ্চে পুকুরে গোসল করতে নামেন। এরপর সবাই পুকুর থেকে উঠে গেলেও তিনি উঠতে পারেননি। তখন তার সংগে থাকা অন্যরা অনেক খোঁজাখুঁজি করেন। অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে সেখান থেকে চলে যান। বিষয়টি কাউকে জানাননি। আজ সকালে স্থানীয়রা পুকুরে তাঁর মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোসল করতে নেমে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে শরীরে অসংখ্য পুরানো কাটা চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। / বাভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ