রাজধানী

তেজগাঁওয়ে বিস্ফোরণ, দগ্ধ দুই শিক্ষার্থী আইসিইউতে

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

রাাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি ছয়তলা বাসার তিনতলায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই শিক্ষার্থী ইয়াছিন তালুকদার (২৭) ও জিতু (৩১) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার (১ অক্টোবর) সাড়ে রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা ওই বাসার তিনতলার মেস ভাড়া করে থাকতেন বলে জানায় পুলিশ।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মমিনুল বলেন, রাত ৯টার পর পূর্ব তেজতুরী পাড়ার ২৭/এ জাহান ভিলার তিন তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক। ইয়াছিনের শরীরের ৫০ শতাংশ এবং জিতুর ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে। / কা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ