মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এর মধ্যে রয়েছে ৮টি কোচ ও ৪টি ইঞ্জিন।
শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি এসপিএম ব্যাংকক বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙ্গর করে। এই জাহাজে মেট্রোরেলের বগি ছাড়াও আরো ৩২টি প্যাকেজের সরাঞ্জম এসেছে। গত ২৪ সেপ্টেম্বর এই জাহাজটি জাপানের কোবে সমুদ্র বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট উত্তরা থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: