রাজধানী

কাওরানবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক)
ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক)

রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। কারওয়ান বাজারে বন্ধ হয়ে যাওয়া আন্ডারপাসের বিপরীতে গার্ডেন রোড এলাকায় প্রিন্স হোটেলের সামনে মঙ্গলবার রাত ৯টার দিকে ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তার বয়স আনুমানিক ২৫ বছর। পরনে ছিল জিন্সের প্যান্ট ও টি-শার্ট।

উদ্ধারকারীদের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, প্রিন্স হোটেলের সামনে ছিনতাইকারীরা ওই যুবকের মোবাইল ফোন ছিনিয়ে নেন। ওই সময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেন। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল নেয়। সেখান থেকে রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ