রাজধানীর শ্যামলীতে 'ইডেন অটোস' নামের একটি মোটর সাইকেলের শোরুমে ঢুকে ডাকাত দল ধারালো অস্ত্রের মুখে ক্যাশবাক্স থেকে নগদ টাকা লুটে নিয়েছে। বাধা দিতে গেলে কুপিয়ে দুই কর্মীকে আহত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির মালিক আব্দুল খালেক জানান, ম্যানাজারসহ তাদের দুই কর্মী শোরুমে বসেছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র নিয়ে আচমকা শোরুমে ঢুকে পড়ে। কিছু বুঝে উঠার আগেই তারা ক্যাশবাক্সের চাবি চায়। তা না দেওয়ায় দুইজনকেই উপর্যুপরি কুপিয়ে ক্যাশবাক্সে থাকা টাকা লুট করে নিয়ে যায়।
আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- ইডেন অটোস নামের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ওয়াদুদ সজীব (৩৭) এবং কর্মী নুর নবী হাসান।
শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ূয়া বলেন, সেখানে তিনজন ঢুকেছিল। ছুরি ঠেকিয়ে কিছু টাকা নিয়ে গেছে। দুর্বৃত্তরা কতো টাকা নিয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। তবে ওই শোরুমে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। / সম