রাজধানী

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৬

গ্রেপ্তার (প্রতীকি ছবি)
গ্রেপ্তার (প্রতীকি ছবি)

রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) ভোর ৬টা থেকে আজ শনিবার (১৬ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫ হাজার ৩৯৬ পিস ইয়াবা, ১৬২ গ্রাম হেরোইন ও ৬ কেজি ১৫০ গ্রাম ২০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ