রাজধানী

রাজধানীতে আইসের সবচেয়ে বড় চালান জব্দ, গ্রেপ্তার ২

-
-

ঢাকার যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে অবৈধ মাদক ক্রিস্টাল মেথ বা আইসের সবচেয়ে বড় চালান জব্দ করেছে র‍্যাব। এসময় একটি সিন্ডিকেটের মূলহোতা খোকন নামের একজনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

অভিযানে প্রায় পাঁচ কেজি আইস উদ্ধার করেছে র‌্যাব। সাম্প্রতিক সময়ে উদ্ধার এই মাদকের চালানের মধ্যে এটিই বড়। আজ শনিবার র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার একজন টেকনাফ ‘আইস সিন্ডিকেটের হোতা’ খোকন। তাদের কাছ থেকে গুলিসহ একটি বিদেশি অস্ত্রও পাওয়া গেছে।

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে বলেন, রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে আইস সিন্ডিকেটের মূলহোতা খোকন ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় পাঁচ কেজি আইস, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত এটিই জব্দ করা আইসের সবচেয়ে বড় চালান। / কা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ