রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। মোট ৭টি ইউনিটের চেষ্টায় ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: