রাজধানী

বিএফইউজে নির্বাচনের ভোট চলছে

-
-

সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভোট গ্রহণ শুরু হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ ভোট গ্রহণ শুরু হয়। ঢাকাসহ সারাদেশে ১০টি ভোট কেন্দ্রে বিরতিহীনভাবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে ভোট গ্রহণ চলবে।

নির্বাচনের তফসিল থেকে শুরু করে আদালতের স্থগিতাদেশসহ নানা জল্পনা-কল্পনা শেষে প্রায় ৩ বছর পর এ ভোট অনুষ্ঠিত হচ্ছে।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে: আবদুল জলিল ভূঁইয়া, আবু জাফর সূর্য ও ওমর ফারুক।

মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছে: আবদুল মজিদ, দীপ আজাদ ও লায়েকুজ্জামান।

কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছে: খায়রুজ্জামান কামাল, নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ।

এছাড়া ১০ অঙ্গ ইউনিয়নে বিভিন্ন পদে ৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯৮০ জন।

নির্বাচন অনুষ্ঠানে ৬ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জার্নাল পত্রিকার সম্পাদক শাহজাহান সরদার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ