রাজধানী

রাজধানীর মুগদা থেকে ইয়াবাসহ ৭ জন গ্রেফতার

গ্রেফতার (প্রতীকি ছবি)
গ্রেফতার (প্রতীকি ছবি)

রাজধানীর মুগদা থানা এলাকায় রোববার (২৪ অক্টোবর) পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. জাহাঙ্গীর আলম, মো. হাবিব, নূরুল ইসলাম, মারজিয়া আক্তার, মো. মোবারক, জান্নাতুল ফেরদৌস ও শিরিন আক্তার। এসময় তাদের কাছ থেকে ২৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

মুগদা থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন মীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ অক্টোবর (শনিবার) সকালে মুগদা থানার ঝিলপাড় এলাকা থেকে জাহাঙ্গীর, হাবিব, নূরুল ও মারজিয়া আক্তারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে একই দিন সকাল সাড়ে ৯টায় মুগদা থানার মানিকনগর এলাকা থেকে মোবারক, জান্নাতুল ফেরদৌস ও শিরিন আক্তারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুগদা থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ