রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটকের সময় তাদের কাছ থেকে ২৬০ গ্রাম ১১ পুরিয়া হেরোইন, চার হাজার ৭০২ পিস ইয়াবা, চার কেজি ৮৩৬ গ্রাম ৩৫ পুরিয়া গাঁজা ও চার লিটার দেশি মদ জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে ডিএমপি’র বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: