রাজধানী

গুলশানের আবাসিক ভবনে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন
আগুন

রাজধানীর গুলশান-২-এর একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ বুধবার বেলা ১১টা ৩৮ মিনিটে এ আগুনের সূত্রপাত। তবে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ১২টা ৪০ মিনিটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক জানিয়েছেন, ‘গুলশান-২-এর নয় নম্বর রোডের ৩৮ নম্বর ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। ভবনটির নিচ তলা থেকে আগুনের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট পাঠানো হয়। পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়।’

‘তবে, প্রথমে পাঠানো দুটি ইউনিটই আগুন নিয়ন্ত্রণে এনে ফেলে। যদিও এখন ঘটনাস্থলে ছয়টি ইউনিটই রয়েছে। এখন নির্বাপণের কাজ চলছে। কিন্তু, কেন বা কীভাবে এ আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। এমনকি, ক্ষয়-ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি এখনও’, যোগ করেন রাফি আল ফারুক। / এন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ