রাজধানী

ডিএমপির পাঁচদিনের বিশেষ অভিযানে গ্রেফতার ৭৪৮

গ্রেফতার (প্রতীকি ছবি)
গ্রেফতার (প্রতীকি ছবি)

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সব অপরাধ, গোয়েন্দা ও সিটিটিসি বিভাগের পাঁচ দিনব্যাপী সমন্বিত বিশেষ অভিযানে ৭৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, নাশকতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞ, মাদক, সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং সোশ্যাল, ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়ায় গুজব ও অপপ্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা প্রতিরোধে এ অভিযান চালানো হয়।

বিশেষ এই অভিযানটি গত সোমবার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ শনিবার (৬ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীজুড়ে পরিচালিত হয়।

শনিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, বিশেষ এই অভিযানের সময় ২ কেজি ৭৪২.৫ গ্রাম ও ১ হাজার ২০৭ পুরিয়া হেরোইন, ৪২ হাজার ৩১২ পিস ইয়াবা, ১২৩ কেজি ৬৬৭ গ্রাম গাঁজা, ৫২৫ বোতল ফেনসিডিল, এক ক্যান বিয়ার, এক বোতল বিদেশি মদ, ৫৬ লিটার দেশি মদ, ২৮টি নেশাজাতীয় ট্যাবলেট ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

এসময় পাঁচটি চাপাতি, ১২টি চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি ক্ষুর, একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪৮০টি মামলা হয়েছে বলেও জানান ডিসি মো. ফারুক হোসেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ