রাজধানী

শাহজালাল বিমানবন্দরে ৩ মাস রাতের ফ্লাইট বন্ধ

শাহজালাল বিমানবন্দর
শাহজালাল বিমানবন্দর

তৃতীয় টার্মিনালের ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য তিন মাসের জন্য বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাতের ফ্লাইট। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১০ মার্চ রাত ১২টা থেকে সকাল আটটা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে।

বুধবার (১০ নভেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তৌহিদ-উল আহসান বলেন, নিয়ম অনুযায়ী প্রতি শীতের রাতেই রানওয়ের সংস্কার কাজ করা হয়। কারণ কুয়াশার কারণে ওই সময় বিমান চালাানোর দৃষ্টিসীমা কমে যায়। ফলে রাতে ওঠানামা বন্ধ রাখা হয় তখন। তবে এবার শাহজালালের তৃতীয় টার্মিনাল নির্মাণের হাইস্পিড কানেকটিভিটির ট্যাক্সিওয়ের জন্য বর্তমান ট্যাক্সিওয়েতেও কিছু সংস্কার প্রয়োজন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, এতে বিমানবন্দরের স্বাভাবিক কাজে কোনো প্রভাব পড়বে না। রাতে কোনো ফ্লাইটের জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা হবে। সেখানে শীতেও রানওয়ে ভিজিবিলিটি সাধারণত বেশি থাকে।

অন্যদিকে, প্রতি বছর নভেম্বর থেকে শীতকালীন ফ্লাইট-সূচি অনুসরণ করা হয়। রাত দুইটা থেকে সকাল ৯টা পর্যন্ত বেশি কুয়াশা পড়ে বলে এ সময়ের ফ্লাইটগুলোর রানওয়ে ‘ভিজিবিলিটি’ কম থাকে। এতে অবতরণ করতে সমস্যায় পড়ে উড়োজাহাজ। বিশেষ পরিস্থিতিতে ফ্লাইট পাঠাতে হয় পাশের বিমানবন্দরে। কুয়াশার কারণে বিমান ওঠানামা বন্ধ থাকার সময় মিল রেখে সংস্কার কার্যক্রমের সময় নির্ধারণ করা হবে এবার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ