রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ জনপথ মোড়ে আওয়াল আমিরুল মোটর পার্টস মার্কেটের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধরা হলেন : আবুল কালাম (৫০) শামসুদ্দিন রবিন (৪০), রিপন (৪৫) শফিকুল ইসলাম (৪০) বিশ্বনাথ (৬৫) ও কবির (৩৮)।
দগ্ধ শামসুদ্দিন রবিন জানান, ওই মার্কেটে তার ওয়েল্ডিং দোকান আছে। হঠাৎ পাশের দোকান থেকে আগুনের ফুলকি এসে তার দুই হাত ও মুখমণ্ডল ঝলসে যায়। কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: