রাজধানী

ফতুল্লায় বিস্ফোরণে মৃত বেড়ে ৩

ফতুল্লায় বিস্ফোরণ / Collected
ফতুল্লায় বিস্ফোরণ / Collected

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় হঠাৎ বিস্ফোরণ থেকে আগুনের ঘটনায় চিকিৎসাধীন ঝুমা সরকার (১৯) নামে আরও একজনের মত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা ৩ জনে দাঁড়াল।

সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি জানান, ঝুমার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে আইসিইউতে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার অবস্থায় প্রথম থেকেই আশঙ্কাজনক ছিল।

এই ঘটনায় দেওয়াল চাপা পড়ে আহত মঙ্গলী বিশ্বাস (২৫) ওই দিনই ঢাকা মেডিকেলে মারা যান। আর ঘটনাস্থলে মারা যান আরও এক নারী। / সময় টিভি, বাংলাদেশ জার্নাল

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ