রাজধানী

আদাবর থেকে নিখোঁজ ৩ বোন যশোরে উদ্ধার

আদাবর থেকে নিখোঁজ ৩ বোন
আদাবর থেকে নিখোঁজ ৩ বোন

রাজধানীর আদাবর থেকে নিখোঁজ তিন বোনকে যশোর সদর উপজেলার পশ্চিমপাড়া এলাকায় তাদের পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। শুক্রবার সন্ধ্যায় যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ তাদের উদ্ধার করেন।

উদ্ধার হওয়া তিন বোন হলেন, রুকাইয়া আরা চৌধুরী, জয়নব আরা চৌধুরী ও খাদিজা আরা চৌধুরী। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, উদ্ধারকৃত তিন বোন, তাদের বাবা মায়ের সঙ্গে উত্তরা লেকসিটি কনকর্ডে ভাড়া বাসায় থাকত। ২০১২ সালের দিকে তাদের বাবা-মায়ের মধ্যে ঝগড়া হলে তাদের বাবা রফিকুজ্জামান যশোর চলে আসেন এবং ওই তিন বোন মায়ের সঙ্গে ঢাকায় থেকে যায়। ২০১৩ সালের ২৮শে আগস্ট ভিকটিমদের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলে রুকাইয়া আরা চৌধুরীকে লালন-পালনের দায়িত্ব নেন তার খালা সাজিয়া নওরিন চৌধুরী এবং অপর দু’জনের দায়িত্ব নেন আরেক খালা সামিয়ারা চৌধুরী।

গেল ১৮শে নভেম্বর সকালে মোহাম্মদপুর বাসা থেকে ওই তিন বোন নিখোঁজ হন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপর বেলাল হোসাইন আরও বলেন, ‘ভিকটিমদের বাবা এখন প্যারালাইজড ও শয্যাশায়ী। বাবার সঙ্গে দেখা করতেই ঢাকা থেকে পালিয়ে যশোরে আসেন তারা। ওই তিন বোন টিকটকে আসক্ত এ তথ্য সঠিক নয়। কারণ তাদের অ্যান্ড্রয়েড মোবাইল বা স্মার্টফোনও নেই।’ / ডি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ