রাজধানী

আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়ল বদরুন্নেসার ছাত্রীরা

আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়ল বদরুন্নেসার ছাত্রীরা
আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়ল বদরুন্নেসার ছাত্রীরা

হাফ ভাড়া দিতে চাওয়ায় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেয়া বাস চালকের সহকারীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে সড়ক থেকে সরে গেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

রোববার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে তিন দফা দাবির কথা জানিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা।

বাসচালকের সহকারীকে গ্রেপ্তার ছাড়াও বাসে নারী শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা ও সারা দেশে শিক্ষার্থীদের হাফ পাস চালুর দাবি জানান শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গতকাল শনিবার রাজধানীর শনির আখড়ায় ঠিকানা পরিবহনের একটি বাসে বদরুন্নেসা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চায়। কিন্তু চালকের সহকারী হাফ ভাড়া নিতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে ওই ছাত্রীকে ধর্ষণের হুমকি দেয় বাসচালকের সহকারী।

ওই ঘটনার প্রতিবাদে আজ সকাল নয়টার দিকে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করতে থাকেন বদরুন্নেসার শিক্ষার্থীরা। ঘণ্টাখানেক সময় ভেতরে বিক্ষোভ করার পর তারা বকশিবাজার মোড় অবরোধ করেন। ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দেন তারা। ‘হাফ পাস আমাদের অধিকার’, ‘এই হলো দেশের কঠোর বাস্তবতা, নিজের অধিকার চাইতে মেলে ধর্ষণের বার্তা’ প্রভৃতি লেখা প্ল্যাকার্ড ছিল তাদের হাতে।

শিক্ষার্থীদের অবরোধের ফলে বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও হোসেনি দালান সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের সড়ক থেকে সরাতে চেষ্টা চালাতে থাকে পুলিশ। শেষ পর্যন্ত তিন দফা দাবির কথা জানিয়ে দুই ঘণ্টা পর সড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা। / সো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ