রাজধানী

ঢাকায় সব ওয়ার্ডে টিকাদান শুরু

ওয়ার্ডে টিকাদান / Anadolu Agency
ওয়ার্ডে টিকাদান / Anadolu Agency

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সব ওয়ার্ডে মঙ্গলবার (২৩ নভেম্বর) থেকে তিন দিন কোভিড টিকা দেওয়া হবে। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলবে এ টিকাদান কর্মসূচি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক শামসুল হক।

শামসুল হক বলেন, “মঙ্গলবার থেকে ঢাকা উত্তর ও দক্ষিণের সব ওয়ার্ডের যেখানে নিম্ন আয়ের মানুষ বাস করে, সেখানে ওয়ার্ডভিত্তিক একটি করে কেন্দ্র স্থাপন করে জনগণকে টিকা দেওয়া হবে।”

তিনি বলেন, “যদি কারও জাতীয় পরিচয়পত্র না থাকে, তাহলে তিনি কাউন্সিলরের কাছ থেকে নেওয়া সার্টিফিকেট অথবা জন্মনিবন্ধন ব্যবহার করতে পারবেন। এটার পরেও আরেকটা সুবিধা রয়েছে, সেটা হলো কার্ড দিয়ে আমরা টিকা দিয়ে দিব। পরবর্তীতে তিনি রেজিস্ট্রেশন করে তার সার্টিফিকেট তুলে নিতে পারবেন।”

বিশেষ এই কর্মসূচিতে যাদের নিবন্ধন করা আছে, তাদের পাশাপাশি নিবন্ধন করেননি এমন ব্যক্তিরাও টিকা নিতে পারবে। তাদের জন্য টিকাদান কেন্দ্রেই নিবন্ধনের ব্যবস্থা থাকছে, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সুপারিশপত্র দিয়েও টিকা নেওয়া যাবে।

ওয়ার্ডভিত্তিক এই টিকাদান কর্মসূচিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে। প্রথম ডোজ নেওয়ার দুই মাস পর একই কেন্দ্র থেকে নেওয়া যাবে দ্বিতীয় ডোজ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ