রাজধানী

বাসে অর্ধেক ভাড়ার দাবিতে আজ আবার অবরোধ

বাসে অর্ধেক ভাড়ার দাবিতে রাস্তায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা
বাসে অর্ধেক ভাড়ার দাবিতে রাস্তায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা

গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য ভাড়া অর্ধেক করার দাবিতে আজ আবারও রাজপথে নামছে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আজ শনিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে দশটায় অবরোধ করবে তারা।

এদিকে আজ সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের সঙ্গে সরকারের জরুরি বৈঠক হবে। ইতোমধ্যেই শুক্রবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি) চালিত সব বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া ঘোষণা করেছে। বেসরকারি বাসের মালিকরা এ বিষয়ে কী করবেন তা ঠিক করতে আজ আবারও বৈঠকে বসছেন বিআরটিএসহ মালিক, শ্রমিক সংগঠনের নেতারা।

গত বৃহস্পতিবারের মতো আজও রাজধানীর সায়েন্স ল্যাব, ফার্মগেট, আসাদগেট, রামপুরা ব্রিজ, যাত্রাবাড়ী ও উত্তরা এলাকায় সড়ক অবরোধ করবে শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের এ আন্দোলনের সঙ্গে আছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। ১৬ নভেম্বর থেকে শিক্ষার্থীরা রাজধানীতে হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করছে। গত বৃহস্পতিবার শহরের আটটি মোড়ে একযোগে অবরোধ করে ছাত্ররা। / ভো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ