রাজধানী

লাইফ সাপোর্টে হেফাজত মহাসচিব

আল্লামা নুরুল ইসলাম জিহাদী, মহাসচিব, হেফাজতে ইসলাম
আল্লামা নুরুল ইসলাম জিহাদী, মহাসচিব, হেফাজতে ইসলাম

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। শনিবার (২৭ নভেম্বর) হার্ট অ্যাটাক করলে প্রথমে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে রাতেই লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আল্লামা নুরুল ইসলাম জিহাদীর ছেলে মোর্শেদ বিন নূর রোববার (২৮ নভেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাত ১টায় দিকে আব্বাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

নুরুল ইসলাম জিহাদীর পুত্র বলেন, গতকাল শনিবার অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়নে নিয়ে আব্বা কর্মব্যস্ত ছিলেন। এরমধ্যে গতকাল সন্ধ্যার দিকে সম্মেলন শেষে মাদরাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। / ঢাপো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ