রাজধানী

হাফ পাসের দাবিতে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ / Channeli
শিক্ষার্থীদের বিক্ষোভ / Channeli

শিক্ষার্থীদের জন্য হাফ পাসের দাবিতে আজও রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। এছাড়া দাবি আদায়ে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেয়া হয়েছে।

সোমবার সকালে নিউমার্কেট ক্রসিংয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। কিছুক্ষণ পর নীলক্ষেতে অবরোধ করে শিক্ষার্থীদের আরেকটি দল। গণপরিবহনে অর্ধেক ভাড়া নির্ধারণ ও নারীদের নিরাপত্তা দাবি জানায় তারা।

একই সময়ে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করে আটটি ছাত্র সংগঠনের কর্মীরা। তারা শাহবাগের প্রধান সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের বাধায় জাদুঘরের সামনে এসে সড়ক অবরোধ করে। এছাড়াও রাজধানীর শান্তিনগর, কাকরাইলে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

একই দাবিতে আগামীকাল বিআরটিএ ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ