রাজধানী

রামপুরায় বাস চাপায় এসএসসি পরীক্ষাথী হত্যা, কয়েকটি গাড়িতে আগুন

বিক্ষুদ্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় / Bhorer Kagoj
বিক্ষুদ্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় / Bhorer Kagoj

বাসে হাফ পাস ও নিরাপদ সড়কের দাবিতে চলা আন্দোলনের মধ্যেই রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের বাসচাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ওই ছাত্রকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ ওঠেছে। নিহত মো. মাঈনুদ্দিন ইসলাম দুর্জয় একরামুন্নেসা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন।

সোমবার (২৯ নভেম্বর) রাতে সাড়ে ১০টার দিকে ডিআইটি রোডে সোনালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

এদিকে বিক্ষুদ্ধ জনতার আগুনে পুড়েছে আটটি বাস। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ছাত্রের সঙ্গে বাস ভাড়া নিয়ে তর্কে জড়িয়ে পড়ে বাসের হেলপার। পরে তাকে ধাক্কা দিলে, রাস্তায় পড়ে যান তিনি। এরপর চলন্ত বাস, তার মাথার উপর দিয়ে চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই মৃত্যু হয় মাঈনুদ্দিনের।

তারা আরও জানান, দুর্ঘটনার পর বাস থেকে পালিয়ে যাওয়ার সময় আহত এক ব্যক্তিকে জনতা আটক করে তাদের কাছে হস্তান্তর করেছে। তিনি বাসচালক হতে পারেন।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আব্দুল্লাহপুর থেকে সায়েদাবাদগামী অনাবিল বাসচাপায় রামপুরা বাজারের সামনে একজন নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ