রাজধানী

শিক্ষার্থীদের হাফ পাস দিতে রাজি পরিবহন মালিক সমিতি

শিক্ষার্থীদের হাফ পাস / TBSNews
শিক্ষার্থীদের হাফ পাস / TBSNews

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস বা হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা সমিতির পক্ষ থেকে জানানো হয়।

সাপ্তাহিক ছুটি ও অন্যান্য ছুটির দিন শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর হবে না। সকাল ৭ টা থেকে রাত ৮ পর্যন্ত হাফ ভাড়া কার্যকর হবে। তবে শিক্ষার্থীদের দেখাতে হবে ছবিযুক্ত পরিচয়পত্র। এই সিদ্ধান্ত শুধু ঢাকা মহানগরীর মধ্যে প্রযোজ্য।

এর আগে সারাদেশে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি বাসে শিক্ষার্থীদের জন্য ভাড়া শতকরা ৫০ ভাগ কমানোর সিদ্ধান্ত নেয় সরকার; যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এবার একই পথে হাঁটছে ব্যক্তি মালিকানাধীন গণপরিবহনও। এবার একই পথে গেছে বেসরকারি বাস মালিকরাও।

সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে গণপরিবহনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হলে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি আলোচনায় আসে। এ নিয়ে আন্দোলনও শুরু করে শিক্ষার্থীরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ