রাজধানী

শুধু রাজধানীতে হাফপাস প্রত্যাখ্যান, বিআরটিএ ভবন ঘেরাও শিক্ষার্থীদের

রামপুরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ / Janakantha
রামপুরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ / Janakantha

পরিবহনে নিরাপত্তাসহ নয় দফা দাবি আদায়ে বিআরটিএ ভবন ঘেরাও করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ নভেম্বর ) প্ল্যাকার্ড হাতে বিআরটিএ ভবনের সামনে তাদের বসে থাকতে দেখা যায়।

এর আগে বৈঠকে হাফ পাস নেয়ার দাবি মেনে নন বাস মালিকরা। তবে শুধুমাত্র রাজধানী ঢাকায় হাফ ভাড়া বহাল থাকবে। অন্য জেলায় সবাইকে ফুল ভাড়া দিতে হবে। তবে শিক্ষার্থীদের দাবি শুধু ঢাকায় নয় সারাদেশে হাফ ভাড়া চালু করতে হবে।

এর আগে বৃহস্পতিবার শিক্ষার্থীদের কাছ থেকে এক সপ্তাহ সময় নিয়েছিল বিআরটিএ কর্তৃপক্ষ। দাবি না মানায় আবার বিআরটিএর সামনে অবস্থান নিয়েছে তারা।

এদিকে সোমবারও রাজধানীর নীলক্ষেত ও শান্তিনগর এলাকার সড়কে ‘হাফ পাস’ (অর্ধেক ভাড়া) এবং নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করেছেন রাজধানীর তিন কলেজের শিক্ষার্থীরা। শান্তিনগরে দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং হাবীবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় শতাধিক শিক্ষার্থী শুরুতে শান্তিনগর মোড় অবরোধ করেন। পরবর্তী সময়ে তারা মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে আবার শান্তিনগর এসে অবস্থান নেন।

এছাড়াও বাস চাপায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় উত্তাল রাজধানী। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে নিরাপদ সড়কের দাবিতে। এর আগে নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের সিটি করপেরেশনের গাড়ির চাপায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নটরডেম কলেজসহ অন্যান্য শিক্ষার্থীরা সড়কে প্রতিবাদ করে। এর মধ্যেই গতকাল বাসচাপায় দুর্জয় নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনায় সকাল থেকেই সড়কে হাফ পাস ও নিরাপত্তার দাবিতে রামপুরায় সড়কে অবস্থান করে শিক্ষার্থীরা। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ