রাজধানী

শুধু ঢাকায় আজ থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর

বেসরকারী গণপরিবহনে ঢাকার শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর
বেসরকারী গণপরিবহনে ঢাকার শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর

টানা ২০ দিনের আন্দোলনের মাথায় বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ঘোষণা এসেছে। শুধু ঢাকায় শিক্ষার্থীদের জন্য শর্ত সাপেক্ষে হাফ ভাড়ার এই ঘোষণা দিয়েছে বেসরকারি বাস মালিকরা। এর আগে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির বাসে সারা দেশে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সরকারি বাসে হাফ ভাড়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ)। কিন্তু বেসরকারি বাস মালিকদের হাফ ভাড়া ঘোষণার বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হবে না। ফলে এতে আশ্বস্ত হতে পারছে না আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি, প্রজ্ঞাপনে অর্ধেক ভাড়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রজ্ঞাপনের দাবিতে গতকাল মঙ্গলবার বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

গতকাল সকাল সাড়ে ১১টায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে শর্ত সাপেক্ষে ঢাকায় শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতে উল্যাহ।

আজ বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে ঢাকা মহানগরী এলাকার বাইরে কোথাও অর্ধেক ভাড়া নেওয়া হবে না।

হাফ ভাড়ার জন্য বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে মালিক সমিতি। শিক্ষার্থীদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র দেখাতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্ধেক ভাড়ার সুবিধা দেওয়া হবে। সরকারি, সাপ্তাহিক, শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটির সময় অর্ধেক ভাড়া কার্যকর হবে না।

শিক্ষা মন্ত্রণালয় বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, সাপ্তাহিক ছুটি বাদে বছরে স্কুল-কলেজে ৮৫ দিনের ছুটি থাকে। বছরে ৫২টি শুক্রবার রয়েছে। সেই হিসাবে ৩৬৫ দিনের মধ্যে ১৩৭ দিন স্কুল-কলেজ বন্ধ থাকে। বছরে তিনটি পরীক্ষার জন্য ৩৬ দিন সময় নির্ধারণ করা রয়েছে। সেই সময়ে শ্রেণিভেদে আরো কিছুদিন ছুটি পায় শিক্ষার্থীরা।

তবে রাজধানীসহ দেশের বড় বড় বেসরকারি স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি থাকে দুই দিন। সে ক্ষেত্রে ৮৫ দিনের সরকারি ছুটিসহ তাদের বছরে মোট ছুটি থাকে ১৮৯ দিন। এসব স্কুল-কলেজ ৩৬৫ দিনের মধ্যে খোলা থাকে ১৭৬ দিন।

বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকা করে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। সে ক্ষেত্রে একেক বিশ্ববিদ্যালয়ের ছুটিতে কিছু ভিন্নতা থাকতে পারে। তবে গড়ে বছরের ৩৬৫ দিনের মধ্যে সাপ্তাহিক ছুটিসহ কমপক্ষে ১৩৭ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে। / কা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ