রাজধানী

দুর্নীতির বিরুদ্ধে লালকার্ড দেখালো শিক্ষার্থীরা, আগামীকাল লাশের প্রতীকী মিছিল

হাতিরঝিলে শিক্ষার্থীদের সমাবেস / Manab Zamin
হাতিরঝিলে শিক্ষার্থীদের সমাবেস / Manab Zamin

শনিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে খিলগাঁও মডেল কলেজের ২০-৩০ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজের হাতিরঝিল থানা অংশে রাস্তায় দাঁড়িয়ে লাল কার্ড দেখান।

এই সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস ও নিরাপদ সড়ক চাই’ বলে শ্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, আমরা জানি চালক ভাইরা অনেক দরিদ্র। তাদের অসহায়ত্বের সুযোগ নেয় সরকারি ও বেসরকারি কর্মকর্তারা। যার কারণে রাস্তায় ফিটনিসবিহীন গাড়ি চলাচল করে।

২৯ নভেম্বর (সোমবার) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নামের এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস।

মানববন্ধন থেকে নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ মেহেদী বলেন, আগামীকাল রবিবার শাহবাগ থেকে লাশের প্রতীকী মিছিল বের করা হবে। ‘আমরা সারা দেশে বাস ট্রেন লঞ্চসহ সব ধরনের গণপরিবহনে হাফ পাস চাই। আস্তে আস্তে সারা দেশে কর্মসূচি ঘোষণা করা হবে। / কালের কণ্ঠ, ঢাকা পোস্ট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ