রাজধানী

নিরাপদ সড়কের দাবীতে ব্যঙ্গচিত্র নিয়ে শিক্ষার্থীরা

রামপুরা ব্রিজের হাতিরঝিল অংশের ফুটপাতে শিক্ষার্থীদের মানববন্ধন / Ekattor
রামপুরা ব্রিজের হাতিরঝিল অংশের ফুটপাতে শিক্ষার্থীদের মানববন্ধন / Ekattor

নিরাপদ সড়কের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সড়ক অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের প্রতি ব্যঙ্গচিত্র প্রদর্শন করতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা।

রোববার (৫ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টা থেকে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের হাতিরঝিল অংশের ফুটপাতে ব্যঙ্গচিত্র নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। এতে খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী সড়কের অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রদর্শন করছেন। এ সময় তারা নিরাপদ সড়কের দাবিতে তাদের দেওয়া ১১ দফা দাবির পক্ষে নানা শ্লোগান দেন।

পরে তারা আগামীকাল বেলা ১২টায় সড়কে নিহতদের স্মরণে শোক পালন ও কালো ব্যাজ ধারণের ঘোষণা দেন।

প্রসঙ্গত, শিক্ষার্থীরা গত কয়েক দিন ধরে রামপুরা ব্রিজে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন।

সর্বশেষ শনিবার (৪ ডিসেম্বর) তারা সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে রামপুরা ব্রিজে দাঁড়িয়ে লাল কার্ড প্রদর্শন করেন। / একাত্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ