রাজধানী

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ (প্রতীকি ছবি)
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ (প্রতীকি ছবি)

রাজধানীর তেজগাঁওয়ের জাহাঙ্গীর গেট এলাকায় ট্রাকের ধাক্কায় নাঈম হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বোনজামাই আতাউর রহমান বলেন, মোটরসাইকেলযোগে দক্ষিণখানের মোল্লারটেক বাসায় ফেরার পথে জাহাঙ্গীর গেট এলাকায় একটি মিনি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নাঈমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। বাবার নাম মো. আবু তাহের। বর্তমানে দক্ষিণখানের মোল্লারটেক এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ