রাজধানীর বাংলামোটরে বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
শনিবার (১১ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার বলেন, বাংলামোটরে ১০তলা ভবনের ষষ্ঠ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, দুপুরে আর কে টাওয়ারে আগুন লাগে। ওই ভবনে একটি বেসরকারি ব্যাংক ও বেশ কয়েকটি সিরামিকের দোকান রয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ভবনটি ধোঁয়ায় ছেয়ে যায়। ভবনে অবস্থানরতা অনেকে তাড়াহুড়া করে নিচে নামেন।
দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। / রাইজিংবিডি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: