রাজধানী

খিলক্ষেতে ৪০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ গ্রেফতার ২

গাঁজা / DMP
গাঁজা / DMP

রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে গাঁজা ও প্রাইভেটকারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ মনির হোসেন ও আল মামুন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর, ২০২১) দুপুর ৩:৩০ টায় খিলক্ষেত থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্বে দেয়া গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী সাদা রংয়ের প্রাইভেটকারযোগে বিপুল পরিমান গাঁজা নিয়ে ঢাকার দিকে আসছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে খিলক্ষেত থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ মনির ও মামুনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রাইভেটকারটি তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা রুজু হয়েছে মর্মে গোয়েন্দা এই কর্মকর্তা জানান। / ডিএমপি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ