রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে সোমবার (২০ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।

ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৩ হাজার ৪৭ পিস ইয়াবা, ২৫৪ গ্রাম হেরোইন, ৪ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ও ৪০ লিটার দেশি মদ জব্দ করা হয়।

ডিএমপির পক্ষ থেকে আরও বলা হয়, রোববার (১৯ ডিসেম্বর) সকাল থেকে আজ (২০ ডিসেম্বর) সকাল পর্যন্ত মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য সংগ্রহ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ