রাজধানী

এনার বেপরোয়া বাস ডিভাইডার ভেঙে মাইক্রোবাসের ওপর

এনার বেপরোয়া বাস ডিভাইডার ভেঙে মাইক্রোবাসের ওপর / Traffic Alert
এনার বেপরোয়া বাস ডিভাইডার ভেঙে মাইক্রোবাসের ওপর / Traffic Alert

রাজধানীর খিলক্ষেতে এনা পরিবহনের একটি বাস রোড ডিভাইডার ভেঙে উল্টোদিক থেকে আসা একটি মাইক্রোবাসের ওপর উঠে গেছে। এ দুর্ঘটনায় মাইক্রোবাসটির চালক প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেছেন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল বিমানবন্দর রোডের লা মেরিডিয়ান হোটেলের পাশে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এনা পরিবহনের গাড়িটি বেশ গতিতে ছিল। ঘটনাস্থলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে সজোরে ধাক্কা দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালককে পায়নি। বাসটিতে কোনো যাত্রীও পায়নি পুলিশ।

বাসের সামনের একটি চাকাসহ কিছু অংশ মাইক্রোবাসটির ওপর পড়েছে। মাইক্রোবাসটির চালক আঘাত পেলেও আরোহী আরও চারজন সুস্থ আছেন। ঘটনার পর বাসটি সরিয়ে নেয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ