রাজধানী

মতিঝিলে কিশোরীকে ধর্ষণ, পুলিশ সদস্য গ্রেপ্তার

ধর্ষণ / প্রতীকী ছবি
ধর্ষণ / প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে সন্ধ্যায় তাকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম শিমুল আহমেদ। তার বাড়ি গাজীপুরে।

এদিকে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, মতিঝিল এজিবি কলোনির একটি বাসায় রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। কিশোরীর বাবা-মা দুজনই চাকরি করেন। বাসায় তারা না থাকায় ভেতরে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

মতিঝিল থানায় দায়ের করা মামলায় কনস্টেবল শিমুল আহমেদকে মঙ্গলবার আদালতে উপস্থাপন করে তিন দিনের রিমান্ডে চাইবে পুলিশ। মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল হোসেন বিষয়টি জানিয়েছেন। / সো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ