রাজধানী

‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন: সোমবার ভোর ৪টা থেকে দুপুর পর্যন্ত হাতিরঝিল বন্ধ

হাতিরঝিল
হাতিরঝিল

‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২’ উপলক্ষে সোমবার (১০ জানুয়ারি ২০২২) ভোর ৪টা থেকে দুপুর আনুমানিক ১টা পর্যন্ত হাতিরঝিল বন্ধ থাকবে। শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। সবাইকে এদিন হাতিরঝিল এলাকা এড়িয়ে ডাইভারশন মেনে চলাচল করার জন্য অনুরোধ করছে ডিএমপি।

যেভাবে ডাইভারশন করা হয়েছে

রেইনবো ক্রসিং নিয়ে যে সমস্ত যানবাহন হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা এবং বাড্ডায় যেতে ইচ্ছুক তারা মগবাজার, মৌচাক হয়ে যাবেন।

রামপুরা ইউলুপ এবং ইসলাম টাওয়ার দিয়ে যে সমস্ত গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে যেতে ইচ্ছুক তারা গুলশান বাড্ডা লিংক রোড হয়ে যাবেন।

পুলিশ প্লাজা হয়ে যে সমস্ত গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যেতে ইচ্ছুক তারা পুলিশ প্লাজা এবং শুটিং ক্লাবের মাঝের রাস্তা দিয়ে বাড্ডা লিংক রোড হয়ে যাবেন।

এছাড়া সকাল সাড়ে ৫টায় ম্যারাথন দলটি আর্মি স্টেডিয়াম হতে কাকলী হয়ে গুলশান-২ এবং গুলশান-১ অতিক্রম করে হাতিরঝিলে প্রবেশ করবে। দলটি যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে, ততক্ষণ সে সড়কটিতে যানবাহন চলাচল সাময়িক বন্ধ থাকবে।

ডিএমপির ট্রাফিক বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২ চলাকালে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে। / চ্যানেল২৪

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ