রাজধানী

রাজধানীর হাতিরঝিলে যান চলাচল বন্ধ

হাতিরঝিল
হাতিরঝিল

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২ উপলক্ষে রাজধানীর হাতিরঝিলের প্রবেশপথগুলোতে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এ ম্যারাথন উপলক্ষে আজ সোমবার ভোর ৪টা থেকে দুপুর আনুমানিক ১টা পর্যন্ত হাতিরঝিলে যানবাহন চলাচল বন্ধ থাকবে। প্রতিযোগীদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের সুবিধার্থে আজ দুপুর ১টা পর্যন্ত বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন উপলক্ষে আজ হাতিরঝিল এলাকায় যানবাহন চালকদের ডাইভারশন মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি। রেইনবো ক্রসিং থেকে যে সমস্ত যানবাহন হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা এবং বাড্ডায় যেতে ইচ্ছুক তারা মগবাজার, মৌচাক হয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

রামপুরা ইউলুপ এবং ইসলাম টাওয়ার দিয়ে যারা হাতিরঝিলের মধ্য দিয়ে যেতে ইচ্ছুক তারা গুলশান বাড্ডা লিংক রোড দিয়ে এবং পুলিশ প্লাজা হয়ে যে সমস্ত গাড়ি হাতিরঝিলের দিয়ে বিভিন্ন দিকে যেতে ইচ্ছুক তারা পুলিশ প্লাজা এবং শুটিং ক্লাবের মাঝের রাস্তা দিয়ে বাড্ডা লিংক রোড হয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

এ ছাড়া ভোরে ম্যারাথন দলটি আর্মি স্টেডিয়াম থেকে কাকলি হয়ে গুলশান-২ এবং গুলশান-১ অতিক্রম করে হাতিরঝিলে প্রবেশ করবে। দলটি যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে, ততক্ষণ সে সড়কটিতে যানবাহন চলাচল সাময়িক বন্ধ থাকবে। তবে ম্যারাথন দল সড়কগুলো অতিক্রম করার সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ